বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের শের-ই বাংলা বাজার সংলগ্ন মল্লিক বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে আটটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী বসতঘরগুলোতে ছড়িয়ে পরে। ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান ওইবাড়ির প্রতিটি ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে ওইবাড়ির বাসিন্দা সিদ্দিক মল্লিক, আবদুল জলিল, কবির হোসেন, আব্দুর রব, জুয়েল মল্লিক, সুজন মল্লিক, রবিন মল্লিক ও মনির হোসেন মল্লিকের বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। উজিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে। এজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।
বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি বসতঘর ভস্মিভূত



Leave a Reply